দেখতে দেখতে কেটে গেল ৯টা বছর। সময়ের স্রোতে আমরা আজ কত দূরে, কত ব্যস্ততায় হারিয়ে গেছি! অথচ মনের এক কোণে আজও বেঁচে আছে আমাদের সেই চেনা দিনগুলো—স্কুলের আড্ডা, টিফিনের সিঙ্গারা, সুইচগেট লাফিয়ে ক্লাস ফাকি দেওয়া, জমে ওঠা বন্ধুত্বের আসর।
তখন বুঝিনি, এই সাধারণ মুহূর্তগুলোই একদিন অসাধারণ স্মৃতি হয়ে উঠবে। আজ জীবনের ব্যস্ততায় হয়তো প্রতিদিন কথা হয় না, দেখা হয় না, তবুও তোরা আমার কাছে সেই আগের মতোই আপন। জীবনে অনেক মানুষ আসবে, অনেক সম্পর্ক তৈরি হবে, কিন্তু শৈশব-কৈশোরের বন্ধুত্বের জায়গাটা কখনো কেউ নিতে পারে না। কারণ কিছু মানুষ শুধু স্মৃতিতে থাকে না, তারা হৃদয়ের একটা অংশ হয়ে যায়। খুব ইচ্ছে করে, আবার একদিন সবাই মিলে বসি। থাকবে না কোনো আনুষ্ঠানিকতা, থাকবে শুধু পুরোনো দিনের গল্প, একসঙ্গে হাসাহাসি আর হারিয়ে যাওয়া মুহূর্তগুলো ফিরে পাওয়ার চেষ্টা। চল, এই ডিসেম্বরেই আবার দেখা হোক! সময় পেরিয়েছে ৯ বছর, কিন্তু বন্ধুত্বের টানটা যেন আজও সেই আগের মতোই আছে।
তোরা যে যেখানে আছিস, ভালো থাকিস। আর মনে রাখিস, তোদের একজন বন্ধু আজও অপেক্ষায় আছে—আবার সবাইকে একসঙ্গে দেখার, পুরোনো দিনগুলো একটু ফিরে পাওয়ার।
এই ডিসেম্বরেই তোদের অপেক্ষায় থাকব, বন্ধুরা। ❤️
— তোদেরই বন্ধু,
তাসিন ইসলাম