স্মৃতিতে বুখাইনগর স্কুল
মোঃ জাহিদ হোসেন
ব্যাচ-১৯৯৬
ষাটটি বছর পেরিয়ে আজ দীপ্ত তাহার পায়,
হীরকজয়ন্তী উদযাপিত স্মৃতির আঙিনায়।
বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়-প্রানের পাঠশালা,
যেথায় আজো ঝিলিক মারে স্মৃতির রতনমালা।
১৯৯১ সালে রেখেছিলাম প্রথম যে পা'টি,
আজো যেন ভেসে ওঠে চেনা সেই মাটি।
শ্রদ্ধাভরে মনে পড়ে প্রানের সেইসব শিক্ষক,
যাদের আলোয় আলোকিত জীবনের মোড়ক।
বাঁশি হাতে কাদের স্যার করাতেন যে পিটি,
সকালের সেই মিষ্টি রোদে মাঠটি ছিল ভিটি।
আবদুর রহমান স্যার আর মোশাররফ মাষ্টার,
মান্নান, মিলন,নির্মল ও আরিফ স্যার- জ্ঞানের সুধাকর।
আবদুর রব হুজুর আর রেজাউল মাষ্টারমশাই,
জয়দেব সরদার স্যার-কাকে ছেড়ে কার নাম গাই!
হুমায়ুন স্যার,নান্নু স্যার-স্নেহের ছিলেন যারা,
আকাশ জুড়ে আজো তাঁরা ধ্রুবতারার মত তারা।
স্কুলের মাঠ যাদের ছোঁয়া জড়িয়ে চিরকাল,
দপ্তরি কাশেম আর বাবুল স্মৃতির ঝঞ্ঝাজাল।
ঘন্টার তালে বেজে উঠত জীবন গড়ার সুর,
সেদিনের সেই কচিমুখ আজ বহুদূর।
বুখাইনগর প্রাঙ্গণে আজ প্রানের জোয়ার জাগুক,
স্মৃতির আলোয় চিরদিন আলোকিত থাক।