বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

পড়া লেখার সেকাল একাল

ম মোঃআমিনুল ইসলাম

✍️ মোঃআমিনুল ইসলাম  |  🎓 ব্যাচ বা সন: 2009

📅 14 Nov 2026

"আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল "সত্যি স্কুল জীবনটা সবার এক আবেগের জায়গা অনুভূতির জায়গা আমরা জখন পড়া লেখার হাতে খড়ি দেই যখন হাটি হাটি পা পা করে বাবার হাত ধরে স্কুলে যাওয়া শুরু করি তখন বাবা মা আমাদের বলতেন গুরু জনদের সন্মান করবে তাদের সালাম দিবে তারা যা বলবে সেটা শুনবে যা করতে নিষেধ করবে সেটা করবে না আবার আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের শিক্ষক রা আমাদের বলতেন গুরুজনদের কথা মেনে চলবে বাবা মা যা বলবে তা শুনবে যা করতে নিষেধ করবে তা থেকে বিরত থাকবে আমরাও অক্ষরে অক্ষরে আমাদের শিক্ষক বাবা মায়ের কথা মেনে চলতাম কতই না ভালো ছিলো তখনকার দিন গুলো সেকালে ছিলনা কোন বিদ্যুৎ সন্ধ্যা হলেই হেরিকেনে কেরোসিন ভরে হেরিকেনের চিমনি বা গ্লাস খুলে মুছে জ্বালিয়ে পড়তে বসতাম তখন সন্ধ্যা হলেই পড়ার টেবিল যেন আমাদের ডাকতো আয় পড়তে বস কালকে যে তোকে পড়া দিতে হবে স্কুলে পড়া না পাড়লে যে তোকে সাস্তি পেতে হবে বাংলা স্যারের পড়া ইংরেজি স্যারের পড়া গনিত স্যারের পড়া এই টেনশনে টেবিল যেন সন্ধ্যা হলেই আমাদের ডেকে নিত তার কাছে হেরিকেনের জ্বলা মিট মিট করা আলোতে পড়তাম কোন বৈদ্যুতিক পাখা ছিলনা ছিল তাল পাতার হাত পাখা ওটাই মাঝে মাঝে নাড়তাম পড়ার সময় কেউ আমাদের পড়ার পাশে এসে বসে কথা বললে বলতাম একটু দূরে যান আমি পড়ছি আমার ডিস্টার্ব হয় এরকম একটানা সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত পড়তাম তারপর রাতের খাবার খেয়ে আবার পড়তে বসতাম এভাবে রাত ১১ টা পর্যন্ত পড়তাম তারপর হেরিকেন নিভিয়ে শুয়ে পড়তাম আবার সকাল ৬ টায় উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম পড়া শেষে স্কুলে যেতাম স্যার যখন পড়া জিজ্ঞেস করতো তখন নির্ভয়ে গড় গড় করে সব পড়া বলে দিতাম মনে সাহস থাকতো যে আমি সব পড়া পারি তখন আমরা স্যারদের খুব ভয় পেতাম দূর থেকে দেখলে ভয়ে পালাতাম স্কুলের অফিস কক্ষের সামনে দিয়ে যেতে ভয় লাগতো স্যার রা যদি কিছু বলে তাদের প্রতি একটা ভয় কাজ করতো স্কুল শেষে বাড়ি ফিরে খাবার খেয়ে খেলতে যেতাম মাঠে ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলতাম ফুটবল নিয়ে ফুট বল খেলতাম আরও কত খেলা গোল্লাছুট লুকোচুড়ি ফুল টোকা ইত্যাদি স্কুল টাইম শেষে বাজারে বা রাস্তায় দূর থেকে স্যার দের দেখলে ভয়ে অন্য রাস্তা দিয়ে যেতাম স্যারদের সাথে যখন দেখা হতো মাথা নিচু করে বিনয়ের সাথে সালাম দিতাম যদি কখনো সাইকেল চালানো অবস্থায় স্যারদের সাথে দেখা হতো সাইকেল থেকে নেমে স্যারদের সালাম দিতাম তখন পরিক্ষার কথা শুনলেই যেন মাথায় আকাশ ভেঙে পড়তো ভাবতাম পরিক্ষা চলে আসছে কিন্তু আমার তো সিলেবাস শেষ হয়নায় বাংলা রচনা পড়া এখনো বাকি ইংরেজি প্রাগ্রাফ পড়া বাকি অংক ৩ চ্যাপ্টার এখনো বাকি তখন পরিক্ষা নিয়ে মাথায় আলাদা টেনশন কাজ করতো নির্ধারিত সিলেবাস শেষ করতে রাত জেগে পড়তাম ভোর রাতে উঠে হেরিকেনের আলোতে পড়তাম সটা শীতের রাত হোক বা গরমের কারন আমাকে যে পরিক্ষায় ভাল রেজাল্ট করতে হবে পাশ করতে হবে ১,২,৩ এর মধ্যে রোল থাকতে হবে সেকালে পড়া লেখা নিয়ে মাথায় আলাদা একটা টেনশন ছিল কিন্তু একালে এশে আমরা দেখি পড়া লেখার ভিন্ন চিত্র একালে নেই সেই হেরিকেনের মিট মিট করা জলা সেই আলো একালের ছেলে মেয়েদের টেবিল যেন সন্ধ্যা হলে টানেনা তাদের মধ্যে নেই কোন পরিক্ষার টেনশন তাদের মধ্যে দেখতে পাইনা পাশ করার চিন্তা তাদের দেখতে পাইনা কোন খেলাধূলায় বিকাল হলে মাঠ যেন তাদের ডাকে আয় খেলতে আয় আমি যে তোদের অপেক্ষায় কালের বিবর্তনে অনেক কিছু আবিষ্কার হয়েছে বিদ্যুৎ এসেছে বৈদ্যুতিক বাতি পাখা এসেছে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে ইন্টারনেট ব্যবহার চালু হয়েছে এ কালের ছেলে মেয়েরা যেন মোবাইল ফোনে আটকে গিয়েছে তারা মাঠের ফিজিক্যাল খেলাধূলা বাদ দিয়ে তারা মোবাইলে বিভিন্ন চটকদার গেইমে তারা হারিয়ে যাচ্ছে বিকেল হলে মাঠটা খালি পরে থাকে তাদের মধ্যে আমরা পড়া লেখার সেই চিন্তাটা দেখতে পাইনা যেটা আমরা সেকালে জরতাম তারা যেন সন্ধ্যা হলে বাহিরে বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ৮ টা বা ৯ টায় গিয়ে পড়তে বসে খানিক সময় পড়ে আবার কেউ হয়তো পড়তেই বসেনা কারন তাদের মধ্যে পড়া লেখার সেকালের সেই চিন্তাটা নাই যে কালকে ক্লাসে পড়া দিতে হবে পড়া রেডি করতে হবে তারা যেন সকাল সকাল ঘুম থেকে উঠতে বিরক্ত বোধ করে এ কালের পড়া লেখার ধরন দেখলে মনটা ভীষণ খারাপ লাগে অথচ এ কালে বাবা মা তাদের সন্তানদের কোন চাওয়া অপূর্ণ রাখেনা যখন যা চায় সেটাই দেয় বিনিময়ে তারা শুধু তাদের সন্তানদের কাছ থেকে পড়া লেখা চায় একালে কেন জানি ছাত্র ছাত্রী দের বাবা মা শিক্ষক গুনিজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেকালের চেয়ে অনেক কম দেখি এ জন্য আমাদের অবিভাবকদের আরো সচেতন হতে হবে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে তারা কোথায় যায় কাদের সাথে মিশে দৃষ্টি রাখতে হবে তাইলেই তাদের সেকালের মত পড়া লেখা খেলাধূলার ভক্তি শ্রদ্ধার প্রতি আকৃষ্ট করা জাবে আমাদের ঐতিহ্যবাহী বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তী উপলক্ষে মিলন মেলায় কত গুনিজন আমাদের মাঝে আসবেন সবার সাথে দেখা হবে গল্প হবে তারা তাদের স্কুল জীবনে কাটানো মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা তাদের কথা শুনবো তাদের উপদেশ গুলে গ্রহন করবো তারা কিভাবে পড়া লেখা করে উন্নতির চরম শিখরে পৌছেছেন সটা তাদের কাছ দিয়ে শুনবো। আসুন আমরা সবাই শু শিক্ষায় শিক্ষিত হই গুরজন শিক্ষক বাবা মারেয় কথা মেনে চলি তাদের আদেশ নিশেধ গুলো মেনে চলি তাইলেই আমরা সেকাল একাল মিলিয়ে সুখি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।