বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

শিক্ষাগুরু

T Tayeba Islam

✍️ Tayeba Islam  |  🎓 ব্যাচ বা সন: 2019

📅 10 Nov 2026

শিক্ষাগুরু তায়েবা ইসলাম টিনশেডের ঐ ক্লাসরুমে যাত্রা মোদের শুরু, যারা মোদের পড়িয়েছেন - তারাই শিক্ষাগুরু। যাদের দ্বারা শিখেছি আজ- নতুন করে হাঁটা তারা হলেন- আরিফুর রহমান, শফিকুর রহমান, জসিম স্যার আরও কত জনা। যার কথা না বললেই নয়- মোদের প্রিয় জাহাঙ্গীর স্যার, ইংরেজিটা পড়াতেন ভালো শুধু একটুখানি কড়া। দেবাশীষ স্যার করাতেন ম্যাথ মাথা ঠান্ডা রেখে। ফিজিক্স এ রেগে যেতেন, আমরা ক্যাচাল করলেই। ক্যামিসট্রির গুরু মোদের, প্রিয় জয়দেব স্যার বায়োলজিতেও জুড়ি নেই তার, কিন্তু বুঝতাম না তার ভাড়। বিনু ম্যাম পড়াতেন ভালো দেখতে ভারী মিষ্টি। কাওসার স্যার ধরতেন এসে - বাগধারাটা বেশ ভালো ক্লাস শেষে বলতেন হেসে, গল্প শোনাও আরো। জান্নাত ম্যাম পড়াতেন কৃষি, ছেলেরা করতো কানা ফিস-ফিসি। জেসমিন ম্যাম পড়াতেন ভালো - কবিদের পরিচিতি গানের গলায় ও তার তেমনি সুখ্যাতি। হুজুর স্যার পড়াতেন ধর্ম নেই কোন তার অপকর্ম। আনোয়ার স্যার ও পিছিয়ে নেই, ক্যারিয়ার গড়ায় উদ্যোগী।