বুখাইনগর হাই স্কুল - ৬০ বছর পূর্তি, ব্যাচ ৯৯
স্কুলের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান। চারদিকে আলো, ব্যানার, পুরনো বন্ধুদের ভিড়।
ভিড়ের মাঝে গেটের সামনে দাঁড়িয়ে ছিল *ব্যাচ ৯৯ এর মাজহারুল*।
চুলে পাক ধরেছে, চোখে চশমা। কিন্তু গেটটা দেখেই বুকটা কেঁপে উঠলো। এই গেট দিয়ে একদিন ৯৯ ব্যাচের সবাই বই হাতে দৌড়াতে দৌড়াতে ঢুকতো, দেরি হলে স্যারের বকা খেতো।
মাঠে দাঁড়িয়ে দেখলো, সেই পুরনো রেইনট্রি গাছটা এখনো আছে। ওর নিচে বসে একদিন বন্ধু আতাউর রহমানকে বলেছিল, "বড় হয়ে অনেক বড় মানুষ হমু।"
তখন আতাউর রহমান হেসে বলেছিল, "তুই বড় মানুষ হইলে ৯৯ ব্যাচেরে ভুইলা যাইস না।"
হঠাৎ পেছন থেকে তিনজন একসাথে ডাক দিলো, "মাজহারুল!"
তাকিয়ে দেখে, ৯৯ ব্যাচের বেঞ্চের বন্ধু *আতাউর রহমান, পরাগ আর ইলিয়াস*। চারজন একে অপরকে জড়িয়ে ধরলো। কোনো কথা নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে।
পরাগ বললো, "দেখছোস, স্কুলটা ৬০ বছর পার করলো, আর আমরা ৯৯ ব্যাচ এখনো একসাথে। আমরা বড় হয়ে গেছি, কিন্তু এই মাঠে আমাদের শৈশব এখনো বেঁচে আছে।"
মাজহারুল হাসলো, চোখ মুছে বললো, "আজ আবার আমরা সেই ক্লাস ১০ এর ৯৯ ব্যাচের পোলাপান।"
সেদিন ৬০ বছর পূর্তিতে যখন ৯৯ ব্যাচ সবাই একসাথে গান গাইলো, মনে হলো ২৭ বছর না, ২৭ মিনিটও যায় নাই। সময় চলে গেছে, কিন্তু বুখাইনগর হাই স্কুল আর ব্যাচ ৯৯ এর ভালোবাসাটা এখনো আগের মতোই আছে।