কালের সাক্ষী: বুখাইনগর ও নিরানব্বই
*বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় | ব্যাচ - ১৯৯৯*
বুখাইনগর, প্রিয় নাম, হৃদয়ে লেখা আছে,
তোমার ধুলোয় মিশে আছে শৈশবের হাসি।
রেইনট্রি ছায়ায় আজও খুঁজি ফেলে আসা দিন,
সাতাশ বছর পরেও তুমি বড় বেশি আপন।
সেই মাঠ, সেই ঘন্টা, সেই চেনা ক্লাসঘর,
সাদা শার্টে ছুটে চলা, স্বপ্ন অগাধ।
কাদের স্যারের শাসনে ছিল পিতার মায়া,
জয়দেব স্যারের পাঠে জ্বলতো জ্ঞানের ছায়া।
নিরানব্বই শুধু সাল নয়, এক ইতিহাস,
একসাথে পথ চলা, একসাথে বিশ্বাস।
টিফিন ভাগের আনন্দে আমরা ছিলাম এক,
বন্ধুত্বের সেই বাঁধন আজও অটুট, অমলিন।
সময় নিয়েছে কেড়ে, দিয়েছে জীবন ভার,
কেউ প্রবাসে, কেউ স্বদেশে, কর্মের সংসার।
তবুও যখন সন্ধ্যা নামে, মনে পড়ে যায়,
বুখাইনগরের মাঠে আজও মন ছুটে যায়।
হে বিদ্যালয়, তুমি মোদের প্রথম আলো,
তোমার আলোয় দেখেছি ভুবন কত ভালো।
ঋণ তোমার শোধ হবে না, জানি কোনোদিন,
হৃদয়ের মণিকোঠায় তুমি চিরদিন।
ভালো থেকো প্রিয় প্রাঙ্গণ, ভালো থেকো তুমি,
তোমার কোলে মানুষ হোক আগামীর ভূমি।
আমরা রইবো নিরানব্বই, তোমার স্মৃতি হয়ে,
জয়গান গেয়ে যাবো তোমারই গর্ব বয়ে।
*মোঃ আতাউর রহমান*
*ব্যাচ - ১৯৯৯, বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়*