বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

স্মৃতির পাতায় আমাদের সোনালি স্কুল জীবন

জ জান্নাতুল বুশরা

✍️ জান্নাতুল বুশরা  |  🎓 ব্যাচ বা সন: 2026

📅 29 Oct 2026

স্কুল জীবন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর, আনন্দময় স্মৃতিমাখা অধ্যায়গুলোর একটি৷ জীবনের এই সময়ে গড়ে ওঠে বন্ধুত্ব,শেখা হয় শৃঙ্খলা, সততাও মানবিকতার শিক্ষা৷ স্কুলের শ্রেনিকক্ষ,খেলার মাঠ, টিফিনের আড্ডা, বন্ধুদের সাথে দুষ্টুমি এবং প্রিয় শিক্ষকদের স্নেহ সবকিছু আজ স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে ৷ সময়ের স্রোতে আমরা একএকজন একেক পথে এগিয়ে গেছি৷ কেউ ব্যাস্ত কর্মজীবনে, কেউ সংসার নিয়ে, আনার কেউ জীবনের নানা দায়িত্বে৷ তবু্ও স্কুল জীবনের সেই দিনগুলো আজও আমাদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে৷ বহুদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হলে মনে হয়, যেন আবার ফিরে গেছি চেনা শ্রেণিকক্ষে৷সেই পরিচিতো বেঞ্চে,সেই আনন্দময় দিনগুলোতে৷ আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের অবদান কখনো ভোলার নয়৷ তাদের ভালোবাসা, শাসন উপদেশ ও শিক্ষাই আমাদের জীবনের পথচলাকে আলোকিতো করেছে৷ তাদের কাছ থেকেই আমরা শিখেছি কীভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয়৷ স্কুল জীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে পুনর্মিলন অনুষ্ঠান একটি চমৎকার উদ্যোগ৷ এই মিলন মেলা পুরোনো সম্পর্ককে নতুন করে প্রানবন্ত করে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে৷ হাসি, গল্প,স্মৃতিচারন ও আনন্দের মধ্যে দিয়ে ফিরে পাওয়া যায় হারিয়ে যাওয়া দিনগুলো একটুকরো অনুভূতি৷ পরিশেষে বলতে চাই, স্কুল জীবন শুধু অতীতের কিছু স্মৃতি নয়,এটি আমাদের জীবনের এক অমূল্য সম্পদ৷ সময় বদলাবে, জীবন বদলাবে, কিন্তুু স্কুলের সেই সোনালি দিনগুলো এবং প্রিয় মানুষগুলোর স্মৃতি চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে৷ আমাদের স্কুল, আমাদের বন্ধুত্ব,আমাদের স্মৃতি সব মিলিয়ে স্কুল জীবন এক অমলিন ভালোবাসার নাম৷