বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

দুই বছরের সোনালী অতীত

র রবিউল ইসলাম

✍️ রবিউল ইসলাম  |  🎓 ব্যাচ বা সন: 2019

📅 19 Oct 2026

বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী প্রাঙ্গন আমার ভাগ্যে বেশিদিন জুটে নাই,তবুও সৃষ্টিকর্তার কৃপায় যেটুকু পেয়েছি তাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। পারিবারিক সূত্রে জন্মের পর থেকেই বেড়ে ওঠা পড়াশোনা ঢাকাতে। তবে কিছু পারিবারিক সমস্যার কারনে বরিশাল দাদাবাড়ি চলে যাই এবং আমার মা আমাকে বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস সিক্সে ভর্তি করে দেয়। প্রথমদিন খালপাড়ের টিনশেট ক্লাস রুমে সবার সাথে পরিচয় বেশ ভালোই লাগছে। কিছুদিন পর সেকশন ভাগ করে খ শাখাতে চলে যাই। ক্লাসের আগে তীব্র রোদে পিটি এরপর ক্লাস, টিফিনে দৌড়াদৌড়ি সবকিছু মিলিয়ে আমি যেনো আমার জীবনের সোনালি মুহুর্তগুলো উপভোগ করতে শুরু করলাম। সব থেকে প্রিয় স্যার ছিলো জসিম স্যার। তার বুখাইনগর স্কুলের সর্বপ্রথম প্রাইভেট ছাত্র ছিলাম আমি। খুব আদর করতো। এভাবেই ১টা বছর চলে গেলো। এক বর্ষার দিনে ভিজে ভিজে স্কুলে গেছি বিষয়টা প্রধান শিক্ষক আরিফুর স্যার দেখে ধমক দিয়ে তার রুমে নিয়ে তার চেয়ারের তাওয়েল দিয়ে বলে মাথা মুছে নাও কিন্তু ঠান্ডা কাঁপতেছিলাম স্যার সেটা দেখে নিজ হাতে আমার মাথা মুছাইয়া দিছিলো। এমন শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যপার ছিলো। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুক। কিন্তু আমার এই সোনালী মুহুর্ত যেনো আমার জন্য না, আবার চলে আসলাম ঢাকা, কিন্তু আমি আসতে চাইনি জোড় করে বাবা মা নিয়ে আসছে এবং স্বনামধন্য একটি স্কুলে ভর্তি করে কিন্তু আমার মন পরে ছিলো বুখাইনগর স্কুলে। কিছুদিন পর সাহস করে আমার সবকিছু নিয়ে আমি ঢাকা থেকে পালিয়ে আসি দাদাবাড়ি৷ এরপর আমার বাবা এসে আবার নিয়ে যায় তার কিছু দিন পর একই ভাবে আবার পালিয়ে আসি কিন্তু এবার আর নিতে আসলো না। এরপর আমার দাদা আমাকে আবার বুখাইনগর স্কুলে শিক্ষকদের সাথে কথা বলে ক্লাসরুমে দিয়ে যায়। আমি তো মহা খুশি, আমার রোল ছিলো ১১। ভালোভাবেই কাটতে ছিলো আমার স্কুল জীবন, আস্তে আস্তে সবার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে উঠলাম৷ আর নিজেকে সুখী মানুষ হিসাবে অনুভব করতে লাগলাম। সবথেকে কাছের বন্ধু ছিলো আহসান হাবিব! আল্লাহ ওরে জান্নাতবাসি করুক 🥺। স্কুল জীবনে সব থেকে ভয় পাইতাম জাহাঙ্গীর স্যারের ক্লাস। আর ভয় তখনই পাইতাম যখন প্যারাগ্রাফ মুখস্থ করতে দিতো, না পারলে বেতের বারি 😩। এভাবে হেসে খেলে ক্লাস সেভেন শেষ করলাম কিন্তু বাবা মা রেখে দূরে আর কতো দিন তাই তাদের কাছে চলে গেলাম কিন্তু মন রয়ে গেছিলো বুখাইনগর স্কুলের ক্লাসরুমে। সবাইকে অনেক মিস করতাম, আমাকে ঢাকার স্বনামধন্য স্কুল, কলেজে পড়াইছে কিন্তু মন তো ছিলো বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে। অসম্ভব মিস করি, যখনই দাদাবাড়ি যাই একবার হলেও বুখাইনগর স্কুলের সামনে যেয়ে কিছুক্ষন দাড়িয়ে অতীত মনে করি। সব বন্ধুদের সাথে যোগাযোগ নাই তবে অনেকের সাথেই আছে৷ আমি এখনো অসম্ভব মিস করি সবাইকে, আমার কমবেশি সবাইকে মনে আছে। মিস করি বুখাইনগর স্কুলে কাটানো ২টা বছর। যেদিন পূর্নমিলনী অনুষ্ঠানের কথা শুনলাম সেদিন ভিতর থেকে খুশি হয়ে গেলাম আর মনে মনে বললাম ইনশাআল্লাহ যেকোনো কিছুর বিনিময়ে আমি অংশগ্রহন করবো। সবার সাথে আবার দেখা হবে সেই প্রথমদিনের মতো আবার। তবে যার হাত ধরে এই স্কুলে প্রথম এসেছিলাম আজ আর সে দুনিয়াতে নাই। যদি থাকতো সে অনেক খুশি হতো আর আমাকে সুন্দরভাবে গুছিয়ে দিতো। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তারে জান্নাত নসিব করে।